আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২০ শতাংশ কমেছে। ফান্ডটি ৫৭৮ বারে ২৯ লাখ ৭ হাজার ৯৪৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা। গণনারটুল ব্যবহার
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৯ শতাংশ কমেছে। ফান্ডটি ৭৩৫ বারে ২৬ লাখ ৯৭ হাজার ৬১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। ফান্ডটি ১৮৯ বারে ৭ লাখ ৩১ হাজার ৪৪৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৬.৯০ শতাংশ, জেএমআই সিরিঞ্জসের ৬.৮২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.৬৭ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৬.২৯ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৬.২৫ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৫.৯৫ শতাংশ এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৫.৬৮ শতাংশ দর কমেছে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত