
আজকের পুঁজিবাজার:সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ফান্ডটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ০৪ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে ফান্ডটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩১ শতাংশ। আর ৯ দশমিক ০৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ।
এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত