
আজকের পুঁজিবাজার:সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১০.৬৩ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৫২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ১০ দশমিক ২০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি পিএলসি।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত