আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে আবারও ধাক্কা খেল বেশ কয়েকটি তালিকাভুক্ত কোম্পানি।
টানা ডিভিডেন্ড দিতে না পারার ব্যর্থতায় এবার কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছে চার প্রতিষ্ঠান। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নিয়মানুযায়ী, ভালো মানের ‘বি’ ক্যাটাগরি থেকে টেনে সরাসরি নিম্নমানের ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে কোম্পানিগুলোকে। এতে চরম অনিশ্চয়তা ও উদ্বেগে পড়েছেন এসব কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডাররা।
ক্যাটাগরি অবনমন বা ডিমোশন পাওয়া এই চার প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন), দেশবন্ধু পলিমার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত