
আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩৪ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯১ পয়সায়।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত