
পুঁজিবাজারে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি এক্সেলশিয়র সুজ লিমিটেড সর্বশেষ তিন অর্থবছরে (২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪) মুনাফা করা সত্ত্বেও ডিভিডেন্ড (লভ্যাংশ) না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ কোম্পানিটি আলোচিত অর্থবছরগুলোর জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ সোমবার ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৪ পয়সা আয় হয়েছে। আগের বছর (২০২২-২৩) শেয়ার প্রতি ৪ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১১ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩৬ টাকা ৪৬ পয়সা।
উল্লেখ, আগামী ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত