আজকের পুঁজিবাজার : উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলাম খেলাপি ঋণ আদায় করতে গিয়ে ঋণগ্রহীতার হাতে নৃশংসভাবে নিহত হওয়ার প্রতিবাদে রূপালী ব্যাংক কর্মচারী সংঘের আহ্বানে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মো. নূরুল হক সরদার নিরু। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ফেডারেশনের অন্তর্ভুক্ত ১৫টি ব্যাংকের নেতৃবৃন্দ এবং শ্রমিক দল ঢাকা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য প্রদানকালে রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক জনাব হোসেন আহমেদ বলেন, “খেলাপি ঋণ আদায় করতে গিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমি ব্যাংকারদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আমার মতে, ব্যাংকিং খাতের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি উদাসীনতা, যোগ্য কর্মকর্তাকে যোগ্য স্থানে পদায়ন না করা, গত ১৭ বছরের দুর্নীতির বিষয়ে নীরবতা এবং দুর্নীতির তদন্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সহযোগিতার অভাবও এ পরিস্থিতির অন্যতম কারণ।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত