আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৪ পয়সা।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫০ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৫ পয়সা।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত