আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৫৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর ও লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত